• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী
  • কলাপাড়া

কুয়াকাটা সৈকতে সাদা ঝিনুকের গালিচা

কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ভোরের আলো ফুটতেই সাদা ঝিনুকে ঢেকে যাচ্ছে কুয়াকাটা সমুদ্রসৈকতের বালুচর। দূর থেকে দেখলে মনে হচ্ছে, সৈকতজুড়ে বিছিয়ে দেওয়া হয়েছে ঝিনুকের সাদা গালিচা। প্রকৃতির এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকেরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা সৈকতের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিপুলসংখ্যক সামুদ্রিক ঝিনুক ও শামুক। বিশেষ করে জিরো পয়েন্ট থেকে লেম্বুরচর ও দোলনা পয়েন্টের দিকে গেলে ঝিনুকের আধিক্য বেশি চোখে পড়ে।

স্থানীয়রা জানান, জোয়ার-ভাটার টানে প্রতিবছরই বিভিন্ন সময় সৈকতে ঝিনুক ভেসে আসে। তবে এবার একসঙ্গে বিপুলসংখ্যক সাদা ঝিনুক ছড়িয়ে পড়ায় সৈকতের দৃশ্য বদলে গেছে। ভাটার সময় বালুচরে ঝিনুকগুলো স্পষ্ট দেখা যায়; জোয়ারে সেগুলো পানির নিচে চলে যায়।

সকালের আলোয় সারি সারি ঝিনুক দেখতে সৈকতে হাঁটতে আসা পর্যটকদের মধ্যেও দেখা যায় উৎসাহ। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। কেউ কেউ পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ঝিনুকের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন।

কুয়াকাটা সৈকতের পাশে দীর্ঘদিন ধরে বসবাস করা জেলে মাহাবুব বলেন, ছোটবেলায় সৈকতে প্রচুর ঝিনুক ভেসে আসতে দেখেছেন তিনি। পরে কয়েক বছর ঝিনুকের পরিমাণ কমে গেলেও গত বছর থেকে আবার দেখা মিলছে। তাঁর ভাষায়, এটি পর্যটকদের জন্য আনন্দের একটি বিষয় হয়ে উঠেছে।

খুলনা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা সাগর ও তমা দম্পতি বলেন, সৈকতে এত ঝিনুক একসঙ্গে আগে দেখেননি। সাদা ঝিনুকে বালুচর ঢেকে যাওয়ার দৃশ্য তাদের কাছে নতুন অভিজ্ঞতা।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ বলেন, ঝিনুকের এই প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরি করেছে। এটিকে পর্যটন কার্যক্রমের সঙ্গে যুক্ত করা গেলে স্থানীয়ভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে কেউ যেন ব্যবসায়িক উদ্দেশ্যে ঝিনুক সংগ্রহ করে নিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন।

আরও পড়ুন

সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য জহিরুল ইসলাম মিরন বলেন, কয়েক বছর ধরে এমন দৃশ্য দেখা যায়নি। সৈকতের এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কুয়াকাটা রিজিওনের ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম বলেন, পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি সৈকতের পরিবেশ ও পর্যটন আকর্ষণ রক্ষায়ও ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। ঝিনুকের এই প্রাকৃতিক সৌন্দর্য যাতে নষ্ট না হয়, সেদিকেও নজর রাখা হবে।

যে আই

  • কুয়াকাটা
এ সম্পর্কিত আরও খবর
কুয়াকাটায় এক ইলিশেই মিলল ৭২০০ টাকা
কুয়াকাটায় এক ইলিশেই মিলল ৭২০০ টাকা
কুয়াকাটায় ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা নির্মাণের অভিযোগ
কুয়াকাটায় ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা নির্মাণের অভিযোগ
কলাপাড়ায় ফটোথেরাপি দিতে গিয়ে নবজাতকের পা ভাঙার অভিযোগ
কলাপাড়ায় ফটোথেরাপি দিতে গিয়ে নবজাতকের পা ভাঙার অভিযোগ
কুয়াকাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুয়াকাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X